২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি(ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা গ্রহণ সংক্রান্ত।

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি ) , দাখিল , এসএসসি ( ভোকেশনাল ) ও দাখিল ( ভোকেশনাল ) পরীক্ষা গ্রহণ সংক্রান্ত 

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ ২০২১ Downlode File




২০২১ সালের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ডােকেশনাল) ও দাখিল (ডােকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠনের লক্ষ্যে নিম্নেবর্ণিত বিষয়সমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ
করা হলাে:

১। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০(ত্রিশ) মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
অনিবার্য কারণে কোন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রােল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ
উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বাের্ডকে অবহিত করবে।


২। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মােবাইল ফোন বা মােবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমােদিত ইলেকট্রনিক ডিডাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তােলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার)
ফোন ব্যবহার করতে পারবেন। অননুমােদিত ফোন/ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীগণের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়ােগ দিতে হবে। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের ডারপ্রাপ্ত কর্মকর্তা বা তাঁর মনােনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দরে
নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর উপস্থিতি ব্যতীত প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না।

৪। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত হতে পরীক্ষার কেন্দ্রে বহমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক/সৃজনশীলের সকল সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে জানানাে হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত
কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

৫। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের পূর্বে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়ােজিত ব্যক্তিগণ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমােদিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬। অনিবার্য কারণবশত কোন পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে।

৭। পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন।

৮। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যােগাযােগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলাের কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারী জোরদার করবে।

৯। কোডিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এজন্য এক জনের বেশী অভিভাবক পরীক্ষার্থীর সাথে আসতে পারবে না। তাছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে ০৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে জারিকৃত গাইড লাইনের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

MD Nahid Hossan Robin

I am an SEO professional, Social Media Expert, Blogger and WordPress Design, B2B Lead Generate Expert, Email Marketing Expert, 2D & 3D Design, Digital marketer, I can Complete my task easily.I have attend many unique project. I can promote any business, project and service to millions of people world wide. I can work with full of responsibility for a large organization. I able to work with self direction and motivation. Thank you for visiting my profile.

Post a Comment

Previous Post Next Post